• ঢাকা
  • শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০২ পিএম;
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত 
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলা লামাকাজী ইউনিয়নের সমাজসেবামূলক সংগঠন প্রবাসীদের অর্থায়নে পরিচালিত সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে লামাকাজী ইউনিয়নের গোলচন্দ বাজারে অবস্থিত চ্যারিটির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।.

 .

দারিদ্র্য দূরীকরণে কর্মসংস্থান তৈরি, দুঃস্থ রোগীর  চিকিৎসায় অর্থদান, হতদরিদ্রদের সহায়তা, নিরাপদ পানির উৎসে টিউবওয়েল প্রজেক্ট বাস্তবায়ন, মাদক নির্মূলে প্রচারাভিযান, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ সহ সমাজ উন্নয়ন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে প্রবাসীদের পরিচালিত এই সংগঠন। লামাকাজী ইউনিয়নে এই সংগঠনে নানাবিধ কাজের অসংখ্য নজির স্থাপনে ইতিমধ্যে সংগঠনটি গণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে।.

 .

নানামুখী সামাজিক কার্যক্রমের পাশাপাশি মাদক নির্মূলে সচেতনতা ও পরিহারে সুফল নিয়ে জোরালো ভুমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ এই সংগঠন ইউনিয়নব্যাপী স্বেচ্ছাসেবকদের নিয়ে আজকের মতবিনিময় সভা সম্পন্ন করে। .

 .

এসময় মাদকের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বক্তারা। .

সোনাপুর চ্যারিটি গ্রুপের ট্রেজারার আতাউর রহমানের সভাপতিত্বে সদস্য এখলাছুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, চ্যারিটি সদস্য মতিউর রহমান, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, তারেকুল ইসলাম, ফয়সল আহমদ, শফিক মিয়া, ফারুক আহমদ, শাহিন আহমদ ও লাহিন নাহিয়ান। .

 .

সদস্য মাসুম আহমদ এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুরব্বি তৈমুছ আলী, দুদু মিয়া, মসলক করিম, সদস্য সাইদুল আমিন, ছয়ফুল ইসলাম, তুরণ মিয়া, জায়েদ মিয়া, জসিম মিয়া, মোক্তার আহমদ, হাসান আহমদ,ফয়জুল আমিন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ আলী, ইমরান আহমদ প্রমুখ। .

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ